আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আদালতের পরিকাঠামো গুলি উন্নয়নের জন্য সুপ্রিম কোর্টের কমিটি গঠন।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত সারা দেশে বিচারালয়ের পরিকাঠামো শক্তিশালী করার জন্য “বিচারপতিদের দ্বারা একটি পরিকাঠামো উপদেষ্টা কমিটি” গঠন করেছেন। এই কমিটি গঠন করার মূল লক্ষ্য হল- প্রথমত, দেশব্যাপী আদালত গুলির জন্য ৪০,০০০ কোটি থেকে ৫০,০০০ কোটি টাকার সরকারি সহায়তা ও তহবিল নিশ্চিত করা। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের জারি করা ২০২৬ সালের ৮ই মে বিজ্ঞপ্তি অনুসারে, এই কমিটি ভারতীয় বিচার বিভাগের পরিকাঠামোগত প্রয়োজনীয়তা প্রস্তুত করবে। যেখানে ৪০,০০০ থেকে ৫০,০০০ কোটি টাকার পর্যাপ্ত তহবিল বরাদ্দের মাধ্যমে ভারত জুড়ে আদালত গুলির পরিকাঠামো বৃদ্ধির জন্য সরকারি সহায়তার উপর জোর দেওয়া হবে। তৃতীয়ত, সেই রূপরেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যালের কাছে পেশ করবে কমিটি। এই কমিটিতে রয়েছেন- সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার , কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র, বোম্বে হাইকোর্টের বিচারপতি সোমশেখর সুন্দরেশন, কেন্দ্রীয় গণপূর্ত বিভাগের মহাপরিচালক ও সুপ্রিম কোর্টের মহাসচিব।











    akb tv news 

    12.05.2026


     


    3/related/default