আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সুপ্রিম কোর্টে বাড়ছে বিচারপতির সংখ্যা।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    দেশের সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর বিষয়ে আগেই অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। রবিবার এই বিষয়ে সিলমোহর দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার অধ্যাদেশ জারি করে ওই সিদ্ধান্তের কথা জানান তিনি। এর ফলে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বেড়ে হচ্ছে ৩৭। অতিরিক্ত ৪ জন বিচারপতি বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রের আইন মন্ত্রকের তরফেও। গত ৫ই মে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানো নিয়ে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির নেতৃত্বে বৈঠক হয় মন্ত্রিসভার। ছ’বছর পর সেখানে সিদ্ধান্ত হয় বিচারপতি বাড়ানো হবে। এই বিষয়ে সংসদের অধিবেশনে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। রবিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখনই সংসদে কোনও অধিবেশন নেই। দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। সেই কারণেই সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। মনে করা হচ্ছে, পরবর্তী কোনও অধিবেশনে এটি পাশ করিয়ে আইনে পরিণত করা হতে পারে। সংবিধানের অনুচ্ছেদ ১২৪(১) অনুসারে, সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি এবং সংসদ কর্তৃক আইন দ্বারা নির্ধারিত সংখ্যক বিচারপতি নিয়ে গঠিত। ১৯৫৬ সালে বিচারকের সংখ্যা ছিল ১০। ১৯৬০ সালে যা বেড়ে হয় ১৩। ১৯৭৭ সালে বিচারপতির সংখ্যা আরেক দফায় বেড়ে হয় ১৭। মামলার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ১৯৮৬ সালে বিচারপতির সংখ্যা দাঁড়ায় ২৫-এ। ২০০৮ সালে এই সংখ্যাটা হয় ৩০। এর পর দশক পেরিয়ে ২০১৯ সালে বিচারপতির সংখ্যা বাড়িয়ে করা হয় ৩৩। এবার সেই সংখ্যাই বাড়িয়ে ৩৭ করায় অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর বাইরে রয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।






    akb tv news 

    17.05.2026


    3/related/default