নিজস্ব প্রতিনিধিঃ
২০০ জন শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্তের
প্রতিবাদে শনিবার টিএফডিপিসির অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেন ভারতীয়
জনতা মজদুর সংঘের শ্রমিকরা। পরবর্তী সময়ে তাদের তরফে এক প্রতিনিধি দল গিয়ে ম্যানেজিং
ডিরেক্টরের কাছে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেয়। সংগঠনের এক
নেতৃত্বের অভিযোগ, সম্প্রতি বিভিন্ন সেন্টারে একটি নোটিশ পাঠিয়ে কিছু সংখ্যক শ্রমিককে বাদ দেওয়ার
নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, যেসব শ্রমিককে ছাঁটাইয়ের তালিকায় রাখা হয়েছে
তাঁদের অনেকেই গত ১০ থেকে ২০ বছর ধরে সংস্থায় কাজ করে আসছেন। বিনা কারণ দর্শিয়ে
হঠাৎ করে তাঁদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত অন্যায্য। এরই প্রতিবাদে সরব হয়েছেন
তাঁরা। তাই তাঁদের দাবি, যদি কোন শ্রমিককে ছাঁটাই করতেই হয়, তাহলে তাঁদের মাসিক
বেতনের ভিত্তিতে সংস্থার কার্যকাল অনুযায়ী আর্থিক অনুদান দিতে হবে।
akb tv news
16.05.2026

