নিজস্ব প্রতিনিধিঃ
বহু তাল বাহানার পর অবশেষে
নিম্ন স্তরের কর্মীদের দাবিতে সিলমোহর দিল কংগ্রেস। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কেসি বেণুগোপাল নন, কেরলমের
মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রাক্তন বিদায়ী বিরোধী দলনেতা ভি ডি সতীশন। তিনি এর্নাকুলাম
জেলার নর্থ পারাভুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই কথা ঘোষণা
করলেন কেরল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেত্রী দীপা দাশমুন্সি। নির্বাচনের ফল ঘোষণার
পর টানা ১০ দিন কেরলের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে টানাপোড়েন চলেছে কংগ্রেসের
অন্দরে। লড়াই ছিল মূলত দু’জনের। একজন হাইকমান্ডের বিশ্বাসভাজন কে সি বেণুগোপাল,
অন্যজন কেরলম বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা ভি ডি সতীশন। জট কাটাতে কেরলমের
একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এমনকী,
রাহুল ইউডিএফ আহ্বায়ক অধুর প্রকাশ এবং কেপিসিসি শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান
তিরুভাঞ্চুর রাধাকৃষ্ণান-সহ রাজ্যের বেশ কয়েকজন নেতার সঙ্গে দেখা করেন। তাঁদের
মধ্যে ছিলেন কেরল প্রদেশ কংগ্রেস কমিটির পাঁচজন প্রাক্তন সভাপতি এবং কেপিসিসি-র
তিনজন কার্যনির্বাহী সভাপতি। প্রাথমিকভাবে জানা
যায়, নেতাদের মধ্যে সাতজন পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কে সি বেণুগোপালকে সমর্থন
করেন। ভিডি সতীশন এই দশজন নেতার মধ্যে মাত্র দু’জনের সমর্থন পান। কিন্তু দলের নিম্ন
স্তরের নেতা কর্মীরা সতীশনের পক্ষে জোরালো সওয়াল করেন। তাঁদের সাফ কথা, কেরলে
কংগ্রেস জিতেছে ভিডি সতীশনের জন্য। তাই তাঁকেই মুখ্যমন্ত্রী করতে হবে।
akb tv news
14.05.2026

