আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা থাকলেও মালিক আর বেঁচে নেই।। AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ফের এক হৃদয়বিদারক ঘটনা। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে আছে আব্দুল আউয়াল মিয়ার দেহ। আর বিশ্রামগঞ্জ গ্রামীণ ব্যাংক শাখায় পড়ে আছে তার পরিশ্রমের এক লক্ষ ত্রিশ হাজার টাকা। এই মানুষটির কোন আত্মীয়-স্বজন বা ওয়ারিশদারের খবর নেই।  ১৯৮৩ সালে বিশ্রামগঞ্জ গ্রামীণ ব্যাংকে ওই ব্যক্তি একাউন্ট করেছিল। এই অ্যাকাউন্ট থেকে লাস্ট   উইথড্রোল করেছিলেন ২০১৫ সালে। তাও ১০ হাজার টাকা। এরপর আর কোন ট্রানজেকশন হয়নি। বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ থানায় খবর আসার পর তদন্ত শুরু করেছে বিশ্রামগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর শান্তি বাও ত্রিপুরা। তিনি সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরে লোকটিকে সনাক্ত করার জন্য গোটা বিশ্রামগঞ্জ এলাকার মানুষের সাহায্য প্রার্থনা করেন। কারণ তার ব্যাংক একাউন্টে ঠিকানা লেখা আছে শুধুমাত্র বিশ্রামগঞ্জ। তিনি বৃদ্ধ হয়ে যাবার পর আগরতলা বিটারবন  মসজিদে চলে যায়। সেখানেই তার মৃত্যু হয় ২০২৬ সালের ২০ এপ্রিল। এখন পর্যন্ত তার দেহ পরে রয়েছে জিবি হাসপাতালের মর্গে।  







    akb tv news 

    13.05.2026

    3/related/default