আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কেরলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভিডি সতীশন।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বাম শাসনের অবসান ঘটেছে কেরলে। অবশেষে সোমবার কেরলের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ভিডি সতীশন। রাজ্যের গোটা মন্ত্রিসভাই এদিন শপথ নিয়েছে। মুসলিম লিগের পাঁচ বিধায়ককে মন্ত্রিত্ব দিয়েছে কেরলের নতুন কংগ্রেস সরকার। কেরলের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্র সবরকম ভাবে কেরল সরকারের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। কেরলে বিপুল জয় পেয়ে সরকার গঠন করেছে কংগ্রেস। কিন্তু প্রথম দিন থেকেই নানা ইস্যুতে দলের অন্দরে শুরু হয়েছে টানাপোড়েন। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে ১০ দিন সময় লেগেছে কংগ্রেসের। দীর্ঘ টানাপোড়েনের পর নিচুতলার কর্মীদের দাবিতে সিলমোহর দিয়ে কেরলে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে দল। এখানেই শেষ নয়, অভিযোগ উঠছে কংগ্রেসের অধিকাংশ সিদ্ধান্তই নাকি নিচ্ছে জোট শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। হাত শিবিরের নেতারাই অনেকে অভিযোগ করছেন, লিগের কাছে কংগ্রেস মাথা নত করছে। বিতর্কের আবহেই সোমবার শপথ নিল কেরলের গোটা মন্ত্রিসভা। কয়েক দশকের ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে গোটা মন্ত্রিসভা শপথ নিল দক্ষিণের রাজ্যটিতে। এদিন শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খারগে সহ আরও অনেকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সতীশনের হাতে থাকবে অর্থ এবং বন্দর দপ্তর। স্বরাষ্ট্র দপ্তর পেতে পারেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিথালা। একটা সময়ে মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন তিনি। ২১ জনের মন্ত্রিসভায় উল্লেখযোগ্য উপস্থিতি পাঁচ মুসলিম লিগ বিধায়কের। তাঁরা কোন দপ্তরের দায়িত্ব পাবেন সেটা অবশ্য স্পষ্ট নয়।বর্তমানে বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যেই এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন কেরলের নতুন মুখ্যমন্ত্রীকে।









    akb tv news 

    18.05.2026


    3/related/default