আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রক্তের কোন বিকল্প নেই।। মুখ্যমন্ত্রী।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও স্বাস্থ্য দফতরের সচিব কিরণ গিত্তে সহ দফতরের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রক্তদাতাদের প্রশংসা করে বলেন, এত সংখ্যক মানুষের এই মহৎ ও মানবিক কাজে অংশগ্রহণ সত্যিই অত্যন্ত আনন্দের বিষয়। রক্তদাতাদের নিঃস্বার্থ অবদান মানবসেবা ও সমাজ কল্যাণের প্রতি মানুষের দায়বদ্ধতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। পাশাপাশি এই মহতী উদ্যোগ সফলভাবে সম্পন্ন করার জন্য সকল রক্তদাতা, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচিতে সাধারণ মানুষকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান।মানবসেবার মহান আদর্শকে সামনে রেখে এদিন আয়োজিত এই রক্তদান শিবিরে বিপুল সংখ্যক রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের উপস্থিতিতে শিবিরটি পরিপূর্ণতা পায়।










    akb tv news 

    17.05.2026

    3/related/default