নিজস্ব প্রতিনিধিঃ
“আন্তর্জাতিক সীমানার ১৫ কিলোমিটারের মধ্যে সব বে-আইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে।”কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট নির্দেশ দিয়েছেন। তিনি
স্পষ্ট জানান, “আন্তর্জাতিক সীমানার ১৫
কিলোমিটারের মধ্যে সব বে-আইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে।” এছাড়া কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত এলাকার ব্যাঙ্কগুলিতে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও বিশেষ
নজর রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই এলাকায় ব্যবসায়িক
প্রতিষ্ঠান গুলির দিকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। আন্তঃসীমা চোরা চালান
নিয়ন্ত্রণ এবং ভুয়ো নথিপত্র শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন অমিত শাহ।এদিকে, দীর্ঘদিন ধরেই
বাংলার বিভিন্ন জেলায় সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি নিয়ে জটিলতা
ছিল। অনেক ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের আপত্তির কারণে জমি অধিগ্রহণ করা সম্ভব
হচ্ছিল না। তবে সাম্প্রতিক সময়ে নবান্ন জেলা প্রশাসন গুলিকে স্পষ্ট নির্দেশ
দিয়েছিল যাতে সীমান্ত সুরক্ষার স্বার্থে দ্রুত জমি চিহ্নিত করে হস্তান্তরের
ব্যবস্থা করা হয়। গত সপ্তাহে নবান্ন সভাঘরে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেন
মুখ্যমন্ত্রী। বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স বা
বিএসএফ-এর হাতে মোট ১৪২.৭৯ একর জমি তুলে দেওয়া হয়েছে। এই জমি মূলত ব্যবহার করা হবে
বর্ডার আউটপোস্ট নির্মাণ এবং সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার
জন্য।এর ফলে অনুপ্রবেশ এবং চোরাচালান রুখতে বিএসএফ আরও সক্রিয়ভাবে কাজ করতে পারবে
বলে মনে করা হচ্ছে।
akb tv news
28.05.2026

