আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পবিত্র ঈদুজ্জোহা তথা ঈদুল আজহা উৎসব উদযাপন।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ২৮শে মে বৃহস্পতিবার পবিত্র ঈদুজ্জোহা তথা ঈদুল আজহা সারা দেশের পাশাপাশি রাজ্যজুড়েও ধর্মীয় মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হয়। বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসলিমরা ঈদের   নামাজ আদায় করেন এদিন সকালে। আগরতলার গেদু মিয়া মসজিদে এদিন সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে নামাজ আদায় করেন প্রধান আলেম মাওলানা আব্দুল রহমান।ত্যাগ,   আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি আনুগত্যের বার্তা নিয়ে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা পালন করেন। ইসলামি ইতিহাস অনুযায়ী, হজরত ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইলকে কোরবানি দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহ তায়ালা তাঁর এই আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে পুত্রের পরিবর্তে একটি দুম্বা কোরবানি কবুল করেন।সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে এদিন ঈদের নামাজ শেষে মুসলিমরা পশু কোরবানি করেন এবং কোরবানির মাংস আত্মীয়-স্বজন ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন।এদিন সকালে নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।










    akb tv news 

    28.05.2026

     


    3/related/default