আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বন্ধ হল ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    এবার বন্ধ হল ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট।শনিবার নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে আরশোলা পার্টির ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার তথ্য প্রকাশ্যে আনেন পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তিনি লেখেন, ‘কেন্দ্র সরকার আমাদের ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে।এ পর্যন্ত আমাদের ওয়েবসাইটে ১০ লক্ষের বেশি মানুষ সদস্য হিসেবে নাম লিখিয়েছিলেন। শুধু তাই নয়, এই একই ওয়েবসাইটে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে একটি পিটিশনে ৬ লক্ষের বেশি মানুষ সই করেন।’ পাশাপাশি তিনি আরও লেখেন, ‘সরকার আরশোলাদের এত ভয় পায় কেন? কেন্দ্র সরকারের এই স্বৈরাচারী মনোভাব ভারতের যুবকদের চোখ খুলে দিচ্ছে। আমাদের একমাত্র অপরাধ হল আমরা উন্নত ভবিষ্যতের দাবি করছি। আপনারা এত সহজে আমাদের থেকে মুক্তি পেতে পারবেন না। আমরা এখন এক নতুন বাড়ির সন্ধান করছি। কারণ আরশোলা কখনও মরে না।’ এছাড়াও এক্স হ্যান্ডেলে কেন্দ্রের তরফে ককরোচ পার্টির উপর লাগাতার আক্রমণের ঘটনা তুলে ধরে অভিজিৎ লেখেন, ‘ককরোচ পার্টির উপর লাগাতার আক্রমণ চলছে। প্রথমে আমাদের ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা হয়। আমার ব্যক্তিগত ইনস্টাগ্রাম পেজও হ্যাক করার চেষ্টা হয়। দেশে আমাদের এক্স অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর ব্যাকআপ অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।’










    akb tv news 

    23.05.2026


    3/related/default