নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার রাতে নিজ আপ্তসহায়কের মৃত্যুর খবর পেয়েই মধ্যমগ্রামে
ছুটে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের পর দেহ বের করার সময়ও
সেখানে দেখা গেল শুভেন্দুকে। সঙ্গে ছিলেন আরও দুই বিজেপি সাংসদ ও অন্যান্য নেতারা।
সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করলেন, ভবানীপুরে না জিতলে চন্দ্রনাথকে
এভাবে খুন হতে হত না। ‘চন্দ্রনাথের মৃত্যু’ ব্যক্তিগত ক্ষতি বলে মন্তব্য করলেন শুভেন্দু।তাঁর
দাবি, ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে, সুপারি
কিলার এনে খুন করা হয়েছে। তিনি বলেন, “বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে
গুলি চালানো হয়েছে। ১০ বছর তিনি এয়ারফোর্সে কাজ করেছেন। এখন আমার মনে হচ্ছে, বাড়ির
লোক হয়তো ভাবতেই পারেন, আমার সহায়ক না হতেন, আমি যদি ভবানীপুরে
মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে ৩৮ বছরের যুবককে এভাবে চলে যেতে হত না। তাঁর অপরাধ
ছিল, তিনি শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক।”
akb tv news
07.05.2026

