আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সবটাই তৃণমূলের সাজানো গল্প।। নিহত চন্দ্রনাথের মা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের প্রতিশোধ নিতেই চন্দ্রনাথকে খুন,এমনই দাবি করলেন নিহত চন্দ্রনাথের মা। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে খুনের ঘটনার বেশ কয়েক ঘণ্টা পার হয়ে গিয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত মূল দোষী অধরা। বৃহস্পতিবার সকাল থেকেই বার বার ঘটনাস্থল পরিদর্শন করছেন তদন্তকারীরা। সিআইডি টিমও ঘটনাস্থলে এসে পরীক্ষা-নীরিক্ষা করে। জানা গিয়েছে, তদন্তকারীদের নজরে রয়েছে সিসিটিভি ফুটেজ, সেটা খতিয়ে দেখেই দোষীদের কাছে পৌঁছতে চাইছে বলে সূত্রের খবর। এদিকে, চন্দ্রনাথের পূর্ব মেদিনীপুরের বাড়িতে শোকের ছায়া। স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন চন্দ্রনাথের মা। ছেলের মৃত্যুর পিছনে যারা রয়েছে, তাদের কঠোরতম শাস্তির দাবি করেছেন তিনি।তবে তাদের ফাঁসি নয়। একইসঙ্গে ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন মা।চন্দ্রনাথের মা হাসি রানী রথের অভিযোগ, সবটাই তৃণমূলের  সাজানো গল্প। তিনি বলেন, “আজ আমরা ক্ষমতায় আসার পর, যখন আমাদের নেতা বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসকদের যাঁরা গরম গরম বক্তৃতা দিয়েছিল যে চার তারিখের পর কোনও বাপ রক্ষা করতে পারবে না, সেটাই করে দেখাল। আমি নতুন সরকারের কাছে আবেদন করব আমার ছেলের মৃত্যুর পিছনে যারা রয়েছে, তাদের যেন শাস্তিটুকু হয়।”

      










    akb tv news 

    07.05.2026

    3/related/default