আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আর জি কর মামলার ফাইল খুলল পশ্চিমবঙ্গ সরকার।। AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আর জি কর মামলার ফাইল খুলেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের মামলার শুনানি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে। আর জি কর মামলা ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চে। কিন্তু সময়ের অভাবে এই মামলা থেকে সরে দাঁড়ান দুই বিচারপতি। মামলা থেকে সরে যাওয়ার সময় ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে রাজ্য কমিশন তৈরি করতে পারে। তাই তাঁরা মামলা থেকে সরে যাচ্ছেন। মামলা ছেড়ে দেওয়ার আগে ওই বেঞ্চ মূল আসামি সঞ্জয় রায়কে ফের জিজ্ঞাসাবাদের কথা বলেছিল। প্রয়োজনে সন্দেহ ভাজনদেরও জিজ্ঞাসাবাদ করা যাবে বলে নির্দেশ ছিল। পাশাপাশি নির্যাতিতার মা-বাবার দায়ের করা দু’টি অতিরিক্ত হলফ নামার পরিপ্রেক্ষিতে  সিবিআই-কে রিপোর্ট আকারে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছিল। সেই রিপোর্ট পেশের পরই মামলা থেকে সরে যায় বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ।বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ মামলা ছাড়ার পর নিয়ম অনুযায়ী, সেই মামলা ছিল প্রধান বিচারপতি সুজয় পালে কাছে। তিনি এবার  মামলার শুনানিতে নতুন বেঞ্চ তৈরি করেছেন। এখন এই মামলা শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ।

     








    akb tv news 

    16.05.2026


    3/related/default