আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পুর নিগমের ২৩ নং ওয়ার্ড পরিদর্শন মেয়রের।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মূলত বর্ষার আগেই শহরের জল নিকাশি ব্যবস্থা আধুনিকীকরণ ও জল জমার সমস্যা সমাধানে উদ্যোগ নিল আগরতলা পুর নিগম। সেই অনুসারে শনিবার আগরতলা পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডে বিশেষ পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে তিনি এলাকার নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন নাগরিক পরিকাঠামোর অবস্থা খতিয়ে দেখেন। দীর্ঘদিনের পুরনো ও জরাজীর্ণ ড্রেন সংস্কারের জন্য সংশ্লিষ্ট আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।মেয়র জানান, বর্ষার আগে শহরের ড্রেনেজ নেটওয়ার্ককে আরও উন্নত ও আধুনিক করে তোলাই আগরতলা পুর নিগমের প্রধান লক্ষ্য। জল জমার সমস্যা ও অন্যান্য নাগরিক দুর্ভোগের স্থায়ী সমাধানে পুর নিগম কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পূর্বাঞ্চলের চেয়ারম্যান সহ পুর নিগমের একাধিক আধিকারিক ও ইঞ্জিনিয়ার।

     










    akb tv news 

    16.05.2026

    3/related/default