আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মমতার প্রোফাইলের বায়োতে যুক্ত হল না ‘প্রাক্তন’ শব্দটা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    তিনি ভাঙলেন, তবু মচকালেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই প্রবাদটাই হয়তো এখন প্রযোজ্য।দুই দিন আগেও জোর গলায় বলেছিলেন তিনি হারেননি। তাই ইস্তফা কেন দেবেন? এখনও পর্যন্ত যা খবর তিনি ইস্তফা দেননি। কিছুক্ষণ আগে পর্যন্তও তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে প্রাক্তন শব্দটাও ছিল না। জ্বলজ্বল করছিল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। শনিবার শুভেন্দু অধিকারী বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। কিন্তু তারপরও তাঁর প্রোফাইলের বায়োতে যুক্ত হল না ‘প্রাক্তন’ শব্দটা। তাহলে কী লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মমতার ফেসবুক খুললে দেখা যাবে তাঁর বায়ো সামান্য পরিবর্তন হয়েছে। লেখা,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। তারপরই লেখা চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ব্র্যাকেটে লেখা ১৫তম, ১৬তম, ১৭তম বিধানসভা। কিন্তু, বায়োতে প্রাক্তন শব্দটা জুড়তে পারলেন না। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এক্স হ্যান্ডেলের বায়োতেও একইভাবে লেখা পরিবর্তন করেছেন। এখনও নিজেকে প্রাক্তন মানতে নারাজ মমতা।

     








    akb tv news 

    09.05.2026


    3/related/default