নিজস্ব প্রতিনিধিঃ
এটিএমে টাকা রাখার কথা ছিল। কিন্তু সেই টাকা পৌঁছায়নি
মেশিনে।এনিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কের এক সহকারী ম্যানেজারের বিরুদ্ধে ৩৬ লক্ষ ২৮ হাজার
টাকা আত্মসাতের অভিযোগ উঠল। অভিযুক্ত মার্ক
দেববর্মা দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে শিলং থেকে সে ধরা পড়েছে। তার বাড়ি টাকারজলায়। শুক্রবার
আগরতলার সিজেএম আদালত তাকে পাঁচদিনের পুলিশ
রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে। আগরতলার গোর্খাবস্তি এলাকার একটি এটিএমে টাকা রাখার
দায়িত্বে ছিলেন তিনি। অভিযোগ, সেই সুযোগকে হাতিয়ার করে ধাপে ধাপে লক্ষ লক্ষ টাকা সরিয়ে
ফেলেছিলেন ইন্ডিয়ান ব্যাঙ্কের সহকারী ম্যানেজার মার্ক দেববর্মা। দীর্ঘ ছয়'বছর মেঘালয়ের
শিলংয়ে পরিচয় গোপন করে থাকার পর অবশেষে এনসিসি থানার পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত।
বুধবার শিলং থেকে মার্ক দেববর্মাকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাকে ত্রিপুরায়
নিয়ে আসা হয়।
akb tv news
09.05.2026

