আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের দুটি মামলা।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা হল মামলা। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে মামলা দায়ের করলেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়।অভিযোগ, ২০২৫ সালে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগ।‘গন্দা’ ধর্ম বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে দাবি। সেই কারণেই দায়ের মামলা করা হয়েছে তাঁর বিরুদ্ধে।অভিযোগকারিনী আইনজীবী বলেন, “একটি ঘটনা নয়। দুটি ঘটনা নিয়ে আমি FIR করেছি। একটি হল রেড রোড থেকে উনি বলেছেন, আমি এই গন্দা ধর্মকে মানি না। কোন গন্দা ধর্মকে উনি মানেন না? যে ধর্মকে গোটা বিশ্ব আইডিয়োলজি হিসাবে দেখে? যে ধর্মকে নিয়ে হাজারও মুনি-ঋষিরা চর্চা করেছেন? উনি সেই ধর্মকে মানেন না?” আইনজীবীর আরও অভিযোগ, “আমার দ্বিতীয় অভিযোগ ২০২৬ এর বিধানসভার প্রচারে গিয়ে বলেছিলেন আমি আছি বলেই একটা বিশেষ সম্প্রদায় তোমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে না। কোন কমিউনিটি ঘিরে ধরছে না? কাদের ঘিরে ধরছে না? উনি তো মুসলমান-হিন্দু দু’জনেরই মুখ্যমন্ত্রী ছিলেন? তাহলে একটা  সম্প্রদায়কে খুশি করতে গিয়ে কেন অপর সম্প্রদায়কে হুমকি দিচ্ছেন? সেখানেও আমি ব্যথিত। একজন হিন্দু ভোটার হয়ে ভয় পেয়েছি আমি। আমি ওঁর এই কথাকে সমর্থন করি না। আমি শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছি।আইনজীবীর দাবি, তিনি আগেই অভিযোগ করতে গিয়েছিলেন। তবে সেই সময় তৃণমূল ক্ষমতায় থাকার জন্য অভিযোগ নেওয়া হয়নি।








    akb tv news 

    27.05.2026

    3/related/default