নিজস্ব প্রতিনিধিঃ
এসআইআর বা ভোটার
তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ ও সংবিধান সম্মত। বুধবার একথা
জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে একই সঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, ভোটার
তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়া মানেই নাগরিকত্ব হারানো নয়। নাগরিকত্ব যাচাই করাটা
নির্বাচন কমিশনের একক অধিকার নয়। এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত,
বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ জানায়, এসআইআর প্রক্রিয়ায় যে অনুসন্ধান নির্বাচন কমিশন করেছে
সেটা নাগরিকত্ব নির্ধারণ করার জন্য করা হয়নি। ওই অনুসন্ধান বা ঝাড়াই বাছাই যাই বলা
হোক, সবটাই হয়েছে শুধুমাত্র ভোটাধিকার যাচাই করার জন্য। সুপ্রিম কোর্টের সাফ কথা,
“নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দিতে পারে কিন্তু তাঁর মানে এই নয়
যে ওই ব্যক্তি আর ভারতের নাগরিক নন। এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে নাগরিকত্বের কোনও
সম্পর্ক নেই।” নির্বাচন কমিশনের এক্তিয়ার কতটা,
সেটা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলছে, নির্বাচন কমিশন চাইলে
কারও নাগরিকত্ব নিয়ে অনুসন্ধান চালাতে পারে। তবে সেটা শুধুমাত্র ভোটার তালিকায়
তাঁর উপস্থিতি নির্ধারণ করার জন্যই। এই অনুসন্ধানের ফল যা-ই হোক, নাগরিকত্বের উপর
সেটার কোনও প্রভাব নেই।”
akb tv news
27.05.2026

.jpg)