আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অসহনীয় তাপপ্রবাহে সুস্থ থাকতে দেশবাসীকে একগুচ্ছ পরামর্শ প্রধানমন্ত্রীর।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    মাত্রাতিরিক্ত ও অসহনীয় গরমে পুড়ছে দেশ। রাজধানী দিল্লির তাপমাত্রা ৪৫ ডিগ্রি পার করেছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। গুরুতর এই পরিস্থিতিতে সুস্থ থাকতে দেশবাসীকে একগুচ্ছ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৌসম ভবনের হিসেব অনুসারে, গত ১৪ বছরের মধ্যে এমন  তাপপ্রবাহ দেখেনি দেশ। পর্যাপ্ত পরিমাণে জল ও ওআরএস খাওয়ার পাশাপাশি প্রবীণ নাগরিক ও পশু-পাখিদের প্রতি সংবেদনশীল হওয়ার আবেদন করলেন প্রধানমন্ত্রী।তাপপ্রবাহ মোকাবিলায় ও  সুস্থ থাকার টিপস দিয়ে বুধবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘ভারতের বিভিন্ন অংশে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়েছে। এর সঙ্গে বাড়ছে নানা ধরনের সমস্যাও। এই প্রখর গরম  সকলের জন্যই অত্যন্ত কষ্টকর। ফলে সকলের কাছে আমার আবেদন সতর্কতা অবলম্বন করুন। বেশি বেশি করে জল খান, বাড়ির বাইরে বেরনোর সময় অবশ্যই জল সঙ্গে রাখুন। অন্যদেরও জল দিয়ে সাহায্য করুন।’ প্রধানমন্ত্রীর বার্তা, এই চরম পরিস্থিতি মোকাবিলায় ছোট ছোট পদক্ষেপ বড় ভূমিকা রাখে। অতিরিক্ত গরমের জেরে তৈরি হওয়া সমস্যা ও তা মোকাবিলার উপায় হিসেবে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘তাপজনিত অসুস্থতার প্রাথমিক লক্ষণ হল-মাথা ঘোরা, বমি বমি ভাব ও  অতিরিক্ত ক্লান্তি। আশপাশে কেউ এই ধরনের সমস্যায় অসুস্থ বা দুর্বল হয়ে পড়লে তাঁকে শীতল ও ছায়াযুক্ত স্থানে নিয়ে যান। জল বা ওআরএস দিয়ে সাহায্য করুন। এই গরম শিশু, বয়স্ক এবং যারা বাইরে কাজ করেন তাঁদের জন্য বিপজ্জনক। অসুস্থতার প্রাথমিক লক্ষণ উপেক্ষা করবেন না, এটা হিটস্ট্রোকের কারণ হতে পারে।’ পাশাপাশি প্রিয়জনদের ফোন করে খোঁজ খবর নেওয়ারও পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদি।





    akb tv news 

    27.05.2026


    3/related/default