নিজস্ব প্রতিনিধি ,
আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক! বেঙ্গালুরুতে নরেন্দ্র মোদির কনভয় যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সেই পথ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরণে ব্যবহৃত জিলেটিন স্টিক। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে এক সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ। কীভাবে ওই জিলেটিন স্টিক ওখানে এল তা জানার চেষ্টা চলছে। নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের তরফে।
akb tv news
10.05.2026

