নিজস্ব প্রতিনিধিঃ
বহু তৎপরতার পর অবশেষে
তামিলনাড়ুতে উদ্ভূত অচলাবস্থা শেষের পথে। দু’দিনের টালবাহানের পর থলপতি বিজয়কে সমর্থনের সিদ্ধান্ত নিল বামেরা।
একই সঙ্গে ডিএমকের আর এক শরিক ভিসিকেও সরকার গড়তে বিজয়কে সমর্থন করবে। যার ফলে
বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথে আর কোনও বাধা রইল না। ডিএমকে এবং এআইএডিএমকের জোটের
যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা মাঠে মারা গেল। বস্তুত, এবারের নির্বাচনে
চমকপ্রদভাবে তামিনাড়ুতে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে টিভিকে। বিজয়ের প্রাপ্ত
আসন সংখ্যা ১০৮। কিন্তু ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ুর বিধানসভায় সরকার গড়তে গেলে দরকার
১১৮টি আসন। এই অবস্থায় বিজয়ের দলকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। সবমিলিয়ে বিজয়ের
পক্ষে এখন রয়েছে ১১৩টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য আরও পাঁচ আসন দরকার ছিল। সেই
পাঁচ জন বিধায়কের সমর্থন জোগাড় করতে গত দু’দিন মরিয়া হয়ে চেষ্টা করছিলেন তামিল
সুপারস্টার। অবশেষে সমর্থন পেলেন।
akb tv news
08.05.2026

