আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরে সপ্তাহব্যাপী রবীন্দ্র উৎসবঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব সংবাদদাতা, আগরতলা, আগরতলাঃ


    রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শনিবার ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের নরসিংগড় স্থিত মহারাজা বীর বিক্রম অডিটোরিয়ামে অন্যান্য বছরের  মতো সাড়ম্বরে পালিত হয় রবীন্দ্র জন্ম জয়ন্তী। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষা বলেন রবীন্দ্রনাথকে আরো বেশি করে জানা, নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই এমন আয়োজন আরো বেশি প্রাসঙ্গিক।

    এদিন সকালে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী মিলি সাহা ও দিবা বিভাগের অনুষ্ঠানে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও শিল্পী চন্দন লেখা পাল। তাদের বক্তব্যে ভবনস্ এর সাংস্কৃতিক সাফল্য ও নিয়মানুবর্তিতার ভূয়সী প্রশংসা করেন।

    এদিন রবীন্দ্র উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজিত একক নৃত্য, একক সংগীত, দ্বৈত নৃত্য, ফিউশন ডান্স, শ্রুতি নাটক, আকস্মিক বক্তৃতা ও একক নাটক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারতীয় বিদ্যাভবন আগরতলা কেন্দ্রের মাননীয় চেয়ারম্যান তথা প্রাক্তন আই এফ এস দেবাশীষ চক্রবর্তী। তার বক্তব্যে ভবনস্ এর শিল্পের প্রতি অনুরাগ, রবীন্দ্র সাহিত্য ও সংগীতের প্রতি চিরন্তন আবেদনের কথা উঠে এসেছে।

    এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীরা এদিন অসাধারণ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। এছাড়াও নৃত্য আলেখ্য প্রিয় ঋতু বর্ষা অনুষ্ঠানে অন্যতম সংযোজন। শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছে৷ জাতীয় সংগীতের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠান সমাপ্ত হয়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৯ই মে ২০২৬
     

    3/related/default