নিজস্ব প্রতিনিধিঃ
ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল l সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ইনচার্জ প্রণব দাসকে গত কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষার এক ঘটনাকে কেন্দ্র করে বদলি করা হয়। এর প্রতিবাদে শনিবার বিদ্যালয়ের গেইটে তালা দিল ছাত্র-ছাত্রী সহ একাংশ অভিভাবকরা। তাদের দাবি প্রণব দাস এই বিদ্যালয়ে থাকুক। তাকে যাতে অন্যত্র বদলি না করা হয়।সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রাষ্ট্রবাদী শিক্ষক প্রণব দাসের বদলির প্রতিবাদে গেইটে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করছে কয়েকজন অভিভাবক ও শিক্ষকরা এমনটাই অভিযোগ উঠেছে।এই বিদ্যালয়টি সাব্রুম শহরের একটি বনেদি বিদ্যালয় হিসেবে পরিচিত । কিন্তু ধীরে ধীরে এই বিদ্যালয়ে ঐতিহ্য হারাতে বসেছে কিছু শিক্ষক ও অভিভাবকদের কারণে।জানা যায় সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ইনচার্জ প্রণব দাসকে সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার একটি ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তর তাকে সরিয়ে অন্যত্র স্থানান্তরিত করা হয়, তার পরিবর্তে সেখানে নতুন শিক্ষক নিয়োগ করা হয়। কিন্তু শিক্ষক প্রণব দাসের অঙ্গুলী হেলনে একাংশ অভিভাবকরা ও কিছু শিক্ষার্থীদের উস্কানি দিয়ে শনিবার বিদ্যালয়ের গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে রাষ্ট্রবাদী ওই নেতা বলে এমনটাই গুঞ্জন উঠছে সাব্রুম শহর জুড়ে। এদিকে, ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে উপস্থিত হয় সাব্রুম থানার পুলিশ ও সাব্রুম মহকুমার দুজন ডিসিএম l কিন্তু দেখা যায় তারা ছাত্র-ছাত্রীদের বোঝানোর চেষ্টা করলে এক চুনোপুটি নেতা উল্টো চড়াও হয় ডিসিএম রতন দাস ও ডিসিএম মনোজ প্রভাকর পালের উপর। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় l জানা যায়, শিক্ষা দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষক প্রণব দাসকে যে বিদ্যালয়ে বদলি করা হয়েছে সেখানে তার দায়িত্ব পালন করার জন্য। এখন দেখার ওই শিক্ষক করেন l
akb tv news
02.05.2026

