আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উন্নয়ন অব্যাহত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যাত্রালগ্ন থেকে শুরু করে সুবর্ণ জয়ন্তী বর্ষে  ব্যবসা এসে দাঁড়িয়েছে  প্রায়  ১৫,৪০০ কোটি টাকায় । শুরুতে আগরতলা, বিশ্রামগঞ্জ, বিশালগড় ও জোলাইবাড়িতে চারটি প্রতিষ্ঠাতা শাখা নিয়ে পথচলা শুরু হয়েছিল ব্যাংকের। বর্তমানে ত্রিপুরার আট জেলায় ১৫০টি শাখা, ১৩টি অতি ক্ষুদ্র শাখা, ৩টি আঞ্চলিক কার্যালয় এবং ৪৩টি এটিএমের মাধ্যমে পরিষেবা দিচ্ছে ব্যাংকটি। শনিবার আগরতলার প্রজ্ঞা ভবন-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং জানান, ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংকের মোট ব্যবসা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৪২২ কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল ১৪,০৬৫ কোটি। একই সঙ্গে আমানত বেড়ে হয়েছে ১০,৮৯০ কোটি টাকা এবং মোট অগ্রিমের পরিমাণ ৪,৫৩২ কোটি টাকায় পৌঁছেছে। তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে যেখানে ব্যাংকের নেট মুনাফা ছিল ১০৪.৯০ কোটি টাকা, সেখানে ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪.৮৪ কোটি টাকায়। এই সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান সত্যেন্দ্র সিং ছাড়াও উপস্থিত ছিলেন জি এম অনুপ কুমার সাহা এবং চিফ ম্যানেজার শৈলেশ বিশ্বরঞ্জন।   









    akb tv news 

    02.05.2026

    3/related/default