আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    একটি সোনার চেইন সহ দুই চোর আটক।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    শনিবার রাতে রামনগর ফাঁড়ির পুলিশ ও পশ্চিম থানার পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ভিটারবন এলাকা থেকে জাকির হোসেন ও সাগর দাস নামে দুই চোরকে আটক করে।তাদের কাছ থেকে ৯ গ্রাম ওজনের একটি সোনার চেইন উদ্ধার করে পুলিশ। রবিবার তাদেরকে কোর্টে তোলা হয় বলে জানান পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি।তিনি জানান, গত ২৩শে এপ্রিল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা তিনজনকে গ্রেফতার করেছিলাম। তারা হল-শিবু সাহা, সুরজিত দেবনাথ ও সজল সরকার। পরবর্তী সময়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা আরও দু’জন চোরকে আটক করি। তারা হল-সায়ন সরকার ও সোহেল মিয়া। তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি সোনার চেইন উদ্ধার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শনিবার রাতে ভিটারবন এলাকা থেকে জাকির হোসেন ও সাগর দাস নামে আরও দুই চোরকে আটক করেছি। তাদের কাছ থেকে ছিনতাই করা একটি সোনার চেইন উদ্ধার করেছি বলে তিনি জানান।   









    akb tv news 

    03.05.2026

    • নবীনতর

      একটি সোনার চেইন সহ দুই চোর আটক।।AKB TV News

    3/related/default