আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নদী থেকে উদ্ধার রাকেশ শীলের মৃতদেহ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বহু তৎপরতার পর অবশেষে তিন দিনের মাথায় নদী থেকে উদ্ধার হল রাকেশ শীলের মৃতদেহ।   এন ডি আর এফ, টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ান এবং এসডিআরএফ কর্মীদের টানা তিন দিনের অভিযানে রবিবার সকালে ঈশানচন্দ্রনগর স্কুল সংলগ্ন নদী থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশ ও অগ্নি নির্বাপক কর্মীরা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাকেশের পরিবারের লোকজনেরা কান্নায় ভেঙ্গে পড়েন।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় রাকেশের পরিবারের হাতে। এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।






    akb tv news 

    03.05.2026


    3/related/default