নিজস্ব প্রতিনিধিঃ
ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদন জমা দেওয়ার
সময়সীমা বুধবার সম্পন্ন হয়েছে। এদিন রাজ্যের বিভিন্ন থানায় বেকার যুবক-যুবতীদের আবেদন
পত্র জমা দেওয়ার ভিড় লক্ষ্য করা যায়। জানা গেছে, মোট ৬৩৬৭টি শূন্য পদ পূরণ করা হবে।
আবেদনপত্র অফলাইনে সংগ্রহ ও জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে সংশ্লিষ্ট থানায়। এই
নিয়োগে মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাধারণ শ্রেণির জন্য বয়সসীমা
২১ থেকে ৫০ বছর, আর এসসি-এসটি প্রার্থীদের ক্ষেত্রে তা ৫৫ বছর পর্যন্ত নির্ধারণ করা
হয়েছে। নিয়োগ প্রাপ্তদের মাসিক প্রায় ১৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। প্রথম
পর্যায়ে তিন বছরের চুক্তি ভিত্তিক নিয়োগের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
akb tv news
20.05.2026

