আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় গ্রেফতার আরও এক।।AKB TV NEWS

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ


    এবার চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। বিনয় রাই নামে ওই অভিযুক্তকে উত্তর প্রদেশের বারাণসী থেকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে বুধবার তাঁকে বারাসত আদালতে পেশ করা হয়।সিবিআই সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের বিনয় উত্তর প্রদেশের গাজিপুরের বাসিন্দা। বেশ কয়েক বছর আগেই বারাণসীতে চলে আসেন তিনি। সম্পত্তি কেনাবেচার কারবারে যুক্ত ছিলেন। বারাণসীর এক পুলিশকর্তা জানান, “বারাণসীর এক স্থানীয় আদালতে বিনয় রাইকে তুলে ২ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছে সিবিআই।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রনাথ রথকে খুনে বিনয় রাই জড়িত বলে প্রমাণ পেয়েছে সিবিআই। তার ভিত্তিতেই তাঁর খোঁজ চালানো হয়। বারাণসীর রিজার্ভ পুলিশ লাইন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিনয়ের বিরুদ্ধে এর আগেও খুন, খুনের চেষ্টা-সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে কলকাতায় আনা হয়। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের ২ দিন পর গত ৬ই মে রাতে খুন হন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ।










    akb tv news 

    20.05.2026

     


    3/related/default