আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এসকর্ট গাড়ি ব্যবহার বন্ধ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী।বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে মন্ত্রী জানান, আজ থেকে তাঁর নিরাপত্তার কাজে নিয়োজিত দুটি এসকর্ট গাড়ি আর ব্যবহার করা হবে না। জ্বালানি সাশ্রয় এবং দেশের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে তিনি উল্লেখ করেন।নিজের পোস্টে তিনি লেখেন, “বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর আহ্বানে সাড়া দিয়ে আমি আজ থেকে আমার নিরাপত্তার কাজে নিয়োজিত দুটি এসকট গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করলাম।”দেশের স্বার্থে সকলেরই সচেতন হওয়া প্রয়োজন। তাঁর এই সিদ্ধান্তকে অনেকেই জ্বালানি সাশ্রয় ও সরল জীবন যাপনের বার্তা হিসেবে দেখছেন।

     






    akb tv news 

    14.05.2026


    3/related/default