জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষার বার্তা
দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের
আহ্বানে সাড়া দিয়ে তিনি নিজের এসকট ব্যবস্থাকে বিদায় জানিয়ে দৈনন্দিন
যাতায়াতে বাই সাইকেল ব্যবহারের সিদ্ধান্ত নেন। কৃষিমন্ত্রী জানান, বুধবার থেকেই
তিনি এসকর্ট ব্যবহার বন্ধ করেছেন। এখন থেকে কাছাকাছি যাতায়াত কিংবা জনসংযোগমূলক
সফরে যতটা সম্ভব তাঁর সঙ্গী হবে প্রিয় বাইসাইকেল। এদিন সকালে বাইসাইকেল চালিয়ে
বেরিয়ে তিনি শৈশবের সেই চেনা অনুভূতির কথাও স্মরণ করেন। মন্ত্রী বলেন, “দেশ গড়ার
পথ শুধু বড় বড় ঘোষণায় তৈরি হয় না, অনেক সময় তা শুরু হয় সাধারণ কিছু উদ্যোগ
থেকে। বৃহস্পতিবার সকালের বাতাসে আবার ফিরে পেলাম শৈশবের সেই প্যাডেলের শব্দ এবং
মাটির কাছাকাছি থাকার এক অন্যরকম অনুভূতি।”
akb tv news
14.05.2026

