দেশব্যাপী জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন
রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। নিজের নিরাপত্তার কাজে নিয়োজিত এসকর্ট
গাড়ির ব্যবহার কমিয়ে স্কুটি দিয়ে চলাফেরা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানকে সামনে রেখেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।
তাঁর কথায়, এতদিন নিরাপত্তার কাজে দুটি এসকর্ট গাড়ি ব্যবহার করা হলেও এখন থেকে
একটি গাড়ি ব্যবহার করা হবে। জেলা স্তরে দায়িত্ব পালনের সময় এসকর্ট গাড়ি
ব্যবহার করা হবে না। পাশাপাশি জেলার বাইরে সফরের ক্ষেত্রেও এসকর্ট গাড়ির সীমিত
ব্যবহারে গুরুত্ব দেওয়া হবে। অর্থমন্ত্রীর এই উদ্যোগকে জ্বালানি সাশ্রয় এবং
পরিবেশ সচেতনতার বার্তা হিসেবেই দেখছেন অনেকে।
akb tv news
16.05.2026

