নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশব্যাপী
জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন
মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার থেকে নিজের নিরাপত্তার কাজে নিয়োজিত দু’টি এসকর্ট
গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মন্ত্রী সুধাংশু দাস জানান,
অপ্রয়োজনীয় জ্বালানি খরচ কমিয়ে পরিবেশ রক্ষা ও অর্থ সাশ্রয়ের লক্ষ্যে এই
উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানকে সামনে রেখে সাধারণ মানুষের
মধ্যেও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ
করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে এই সংকট দেখা দিলেও অতিসত্বর সমস্যা
সমাধান হবে।
akb tv news
15.05.2026

