নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিলেন বিজেপি দলের রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। সরকারি গাড়ি ও দীর্ঘ কনভয় ব্যবহার কমিয়ে শুক্রবার স্কুটি চড়েই বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদকে।দলীয় সূত্রে জানা গেছে, অপ্রয়োজনীয় জ্বালানি খরচ কমানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয়, গণপরিবহন ব্যবহার এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর আহ্বান জানান। এরপরই দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মুখ্যমন্ত্রী ও নেতারা কনভয় ছোট করা এবং জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিতে শুরু করেন।সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই এই উদ্যোগ তাঁর। বিজেপির সকল কার্যকর্তাদের তিনি আহবান করেন জ্বালানি সাশ্রয়ে এগিয়ে আসার জন্য। রাজ্যবাসীকেও উৎসাহিত করার জন্যে।
akb tv news
15.05.2026

