আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পুলিশকে আধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করেই এগিয়ে যেতে হবে।।মুখ্যমন্ত্রী।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বৃহস্পতিবার নরসিংগড়স্থিত কেটিডিএস পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে নতুন ৪৭৬ জন কনস্টেবল পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর ও কেটিডিএস পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যাপক জয়ন্ত চক্রবর্তী সহ রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তার ভাষণে বলেন, পুলিশকে আরও আধুনিকরন করতে চাইছে সরকার। এরজন্য যা যা প্রয়োজন  সরকার সব ধরনের সাহায্য করবে। তিনি পরিষ্কারভাবে বলে দেন পুলিশকে আধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করেই এগিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে সাইবার অপরাধ দমন, মহিলা ও শিশু সুরক্ষা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। রাজ্য পুলিশে খুব শীঘ্রই ২১৮ জন সাব ইনস্পেক্টর নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এছাড়া আরও অতিরিক্ত ৯১৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, গত বছরের ১৩ই মে ৯৭৫ জন যুবক যুবতীর হাতে কনস্টেবল পদের অফার তুলে দেওয়া হয়েছিল। এরমধ্যে ৪৭৬ জন কেটিডিএস কেন্দ্রে প্রশিক্ষণ শেষ করেছেন। তিনি জানান, পুলিশের মহিলাদের অংশ গ্রহন বাড়ছে রাজ্যে। মুখ্যমন্ত্রী নতুন নিযুক্ত পুলিশ কনস্টেবলদের উদ্দেশে বলেন, আইন প্রয়োগের সঙ্গে মানবিকতা বজায় রেখে কাজ করতে হবে বলে মুখ্যমন্ত্রী জানান।








    akb tv news 

    21.05.2026

    3/related/default