আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফের নবজাতকের জটিল অস্ত্রোপচারে সাফল্য।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    এক নবজাতকের জটিল অস্ত্রোপচারে সাফল্য পেল ত্রিপুরা মেডিকেল কলেজ। মাত্র দু’দিন বয়সী এক শিশুর জন্মগত ডায়াফ্রাম হার্নিয়ার সফল অপারেশন করে নজির গড়লেন ত্রিপুরা মেডিকেল কলেজের চিকিৎসকরা। জানা গেছে, মেলাঘরের পশ্চিম নলছড় এলাকার বাসিন্দা দীপঙ্কর রায়ের নবজাতক পুত্রের জন্মের আগেই ধরা পড়ে বিরল এই জটিল সমস্যা। শিশুটির পেটের নাড়িভুঁড়ি বাদিকের বুকের অংশে উঠে ফুসফুসের উপর চাপ সৃষ্টি করছিল।সেই অনুসারে গত ১৯শে মে জিবি হাসপাতালে শিশুটির জন্মের পরই তাকে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এর পরদিন সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অনুরুদ্ধ বসাক প্রায় দু’ঘণ্টা ব্যাপী অস্ত্রোপচার করে শিশুটির জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবে মায়ের দুধ পান করছে। আগামী দু’-তিন দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে বলে শুক্রবার ত্রিপুরা মেডিকেল কলেজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একথা জানিয়েছেন ডাঃ অনুরুদ্ধ বসাক।

     








    akb tv news 

    29.05.2026


    3/related/default