আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রদেশ সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন অভিষেক দেবরায়।। AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েই শুক্রবার বিজেপির প্রদেশ সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়।  নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সাংগঠনিক দায়িত্বভার গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল স্তর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির ভাবধারা এবং মূল আদর্শকে পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। আগামী দিনে দলকে শক্তিশালী করতে এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত দলের উদ্দেশ্য ও আদর্শকে পৌঁছে দিতে কাজ করবেন বলে জানান তিনি। এছাড়াও যুব নেতা হিসেবে সমবয়সী দলীয় কর্মীদের আগলে প্রবীণ কর্মীদের সম্মান জানিয়ে সবাইকে নিয়ে জনগণের কল্যাণে কাজ করবেন বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, বর্তমানে প্রদেশ সভাপতি হিসেবে কোন ধরনের চ্যালেঞ্জ লক্ষ্য করতে পারছেন না। বর্তমানেও দলের জন্য সকাল থেকে রাত অব্দি একজন কর্মী হিসেবে কাজ করে যান। ভবিষ্যতেও এভাবেই দলের হয়ে কাজ করবেন। সেক্ষেত্রে যদি কোন চ্যালেঞ্জ আসে তার শক্ত হাতে মোকাবেলা করবেন বলেই জানালেন নবনিযুক্ত প্রদেশ সভাপতি। সর্বোপরি দলীয় নেতৃত্বদের সাহায্য সহযোগিতা আহ্বান করেছেন তিনি।







    akb tv news 

    29.05.2026

    3/related/default