আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গর্ভবতী মহিলার মৃত্যুতে উত্তেজনা আইজিএম হাসপাতালে।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগরতলার আই জি এম হাসপাতালে এক গর্ভবতী মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত গৃহবধূর নাম বিভা দেবনাথ (৩৪)। তাঁর স্বামী পঙ্কজ দেবনাথ। বাড়ি আমতলী এলাকায়।তার পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে অসুস্থ অবস্থায় বিভা দেবনাথকে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হলেও সেখানে কোনও সিনিয়র ডাক্তার উপস্থিত ছিল না। ঈদের ছুটির কারণে জুনিয়র চিকিৎসকদের দিয়েই রোগী দেখা হচ্ছিল বলে দাবি পরিবারের সদস্যদের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে ক্ষোভ প্রকাশ করেন মৃতার আত্মীয়রা।এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় পশ্চিম মহিলা থানার পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে হাসপাতাল  কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত এবিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা গেছে।এই ঘটনায় আই জি এম হাসপাতালের চিকিৎসা পরিষেবা ফের একবার প্রশ্ন চিন্হের মুখে।





    akb tv news 

    29.05.2026

    3/related/default