আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পয়লা আগস্ট থেকে রাজ্যে শুরু হবে জনগণনা।। জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।। AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বাংলায় এস আই আরের পর এবার জনগণনা। পয়লা আগস্ট থেকে রাজ্যে শুরু হবে জনগণনা। শুক্রবার জনগণনা সংক্রান্ত বৈঠক শেষে বড় ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী ১লা আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। ১৫ই আগস্ট পর্যন্ত থাকছে সেলফ এনুমারেশন ব্যবস্থা। কাজ চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী জানান, এবারই প্রথম জিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা। তিনি বলেন, “জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। অনুপ্রবেশকারীদের জন্য বদলেছে জনবিন্যাস। মনে রাখবেন এর সঙ্গে রাজনীতি বা জাতপাতের কোনও সম্পর্ক নেই।” পাশাপাশি পূর্বতন সরকারকে নিশানা করে তিনি বলেন, “আগের সরকারের জন্য আমরা পিছিয়ে পড়েছি। প্রসঙ্গত, ”আগস্ট মাসে জনগণনা হতে পারে, এই ইঙ্গিত মিলেছিল আগেই। শুক্রবার বৈঠকের পর জনগণনার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, গোটা প্রক্রিয়া নিয়ে আমজনতার যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে চালু করা হচ্ছে হেল্প লাইন নম্বর। দেশব্যাপী যে নম্বরটি চালু করা হবে, সেটি হল ১৮৫৫। চালু করা হবে আরেকটি ল্যান্ড লাইন নম্বর। সেটি- ০৩৩-২৩৩৫ ৯৫০৩। চালু করা হয়েছে ওয়েবসাইট- www.westbengal.census. gov.in। জনগণনা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন, ভয়। এদিন তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় শেষ জনগণনা হয়েছে ২০১১ সালে। পূর্বতন সরকার তারপর আর সেন্সাস করেনি। তৎকালীন মুখ্যসচিব সম্মতি দেননি। তবে এখন বাংলার যা পরিস্থিতি, অনুপ্রবেশকারীদের কারণে যেভাবে জনবিন্যাস বদলে গিয়েছে, তাই জনগণনা জরুরি বলে তিনি জানান।”

     






    akb tv news 

    29.05.2026


    3/related/default