নিজস্ব প্রতিনিধিঃ
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ৯ই মে’র মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল। এখন ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পর্ষদ সভাপতি ডা. ধনঞ্জয় গণচৌধুরী।তিনি বলেন, গত বছর ৩০ এপ্রিল ফলাফল ঘোষণা করেছিল পর্ষদ। তবে চলতি বছরে এডিসি নির্বাচন এবং গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান পর্ষদ সভাপতি।
akb tv news
06.05.2026

.jpg)