আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এডিসি'র প্রশাসনিক কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল -এর প্রশাসনিক কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হলো। বুধবার খুমুলুঙ পরিষদীয় ভবনে মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) হিসেবে শপথ নিলেন রুনিয়েল দেববর্মা এবং ইএম হিসেবে শপথ নিলেন চন্দ্র কুমার জমাতিয়া। শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইএম রুনিয়েল দেববর্মা বলেন, এডিসি এলাকার সার্বিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। তিনি আরও জানান, গোটা তিপ্রাসা সমাজের কল্যাণে কাজ করাই তাঁর অগ্রাধিকার। তিনি আরও বলেন, গত পাঁচ বছরে সীমিত আর্থিক সংস্থান সত্ত্বেও এডিসি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। অবশ্যই কিছু সমস্যা এখনো রয়ে গেছে। সেই সমস্যাগুলি সমাধানের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ অত্যন্ত জরুরি। এই প্রসঙ্গে তিনি কেন্দ্র সরকার এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার কাছে বাড়তি আর্থিক সহায়তার দাবি জানানোর কথাও স্পষ্ট করেন। 







    akb tv news 

    06.05.2026

    3/related/default