নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ৯ই মে শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে । এদিন ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে বসবে জাতীয় লোক আদালত । বৃহস্পতিবার রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেববর্মা জানান, জাতীয় লোক আদালতে নিস্পত্তির জন্য ৪৬ টি বেঞ্চে ২৫ হাজার ৫১৪ টি মামলা তোলা হবে। এরমধ্যে আদালতে জমে থাকা ২০,৭৭৯ টি মামলা এবং মামলা পূর্ব বিরোধ সংক্রান্ত ৪,৭৩৫ টি মামলা রয়েছে। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত ৩৪৭ টি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত ১৯৭ টি মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,৪৮৫ টি মামলা, বিএসএনএলের বিল পরিশোধ সংক্রান্ত ২৫০ টি মামলা, আপোষ যোগ্য ফৌজদারি বিরোধের ২০,১৮৪ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ২৭ টি মামলা, দেওয়ানি মামলা ৫ টি মামলা, আরবিট্রেশন সংক্রান্ত ৫ টি বিষয়, কমার্শিয়াল স্যুট ৩ টি এবং চাকরি সংক্রান্ত বিষয় ১১টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে। ত্রিপুরা হাইকোর্টে একটি বেঞ্চে ২৮ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে তিনি জানান।
akb tv news
07.05.2026

