নিজস্ব প্রতিনিধিঃ
পশ্চিমবঙ্গ ও
অসমে নবগঠিত বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা। শুক্রবার
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন, আগামীকাল
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলা পশ্চিমবঙ্গের নতুন বিজেপি
সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন তিনি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক
জয়ের মাধ্যমে প্রথমবারের মত পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে বিজেপি।এদিকে, নতুন
মুখ্যমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন সহ বিজেপি শাসিত
বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের।পশ্চিমবঙ্গের অনুষ্ঠান শেষে আগামী ১২ই মে অসমে
অনুষ্ঠিত হতে যাওয়া বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও যোগ দেবেন
মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বিধানসভা
নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফেরার পর অসমে এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরেও রাজনৈতিক
মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
akb tv news
08.05.2026

