নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যে গণবণ্টন ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও
কার্যকর করে তুলতে সর্বদা উদ্যোগী খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর। রাজ্যের
প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দিতে দপ্তরের পক্ষ
থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সেই অনুসারে শুক্রবার
আগরতলার প্রজ্ঞা ভবন-এ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে “নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা” শীর্ষক এক
সেমিনারের এমনটাই বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি, ন্যায্য মূল্যের
দোকানের ডিলার এবং বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ
পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়। সভায় রাজ্যের গণবণ্টন ব্যবস্থার কার্যকারিতা,
নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে বিস্তারিত
আলোচনা করা হয়।এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের
নির্দেশ দেন যাতে রাজ্যের সাধারণ ভোক্তারা গণবণ্টন ব্যবস্থায় কোনও ধরনের সমস্যার
সম্মুখীন না হন এবং পরিষেবার মান আরও উন্নত করা যায়।
akb tv news
08.05.2026

