নিজস্ব প্রতিনিধিঃ
অবশেষে সব জল্পনার অবসান। কাঁথির শান্তিকুঞ্জের
মেজো ছেলেই বসছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে। শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপি
বিধায়কদের সঙ্গে অমিত শাহের বৈঠকের পরই শুভেন্দু অধিকারীর নাম বিজেপির পরিষদীয় দলনেতা
হিসেবে ঘোষণা করা হল। স্বাভাবিক ভাবেই বিজেপির পরিষদীয় দলনেতাই মুখ্যমন্ত্রী হবেন। বাংলায় বিজেপির
প্রথম সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আগামিকাল শনিবার ব্রিগেড ময়দানে শপথ নেবেন শুভেন্দু।বিজেপির
পরিষদীয় দলনেতা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহ।সহকারী পর্যবেক্ষক হিসেবে আসেন ওড়িশার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মোহনচরণ
মাঝি। এদিন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন
তাঁরা।
akb tv news
08.05.2026

