আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চাকরির পরীক্ষা বাতিল হতেই ক্ষোভে ফেটে পড়েন বেকাররা।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    SSC GD পদে নিয়োগের পরীক্ষায় বসতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন বহু বেকার যুবক-যুবতী। সোমবার খয়েরপুর পল্লী মঙ্গল স্কুল সংলগ্ন ফ্রন্ট ইয়ার এডুকেশন সেন্টারে পরীক্ষা দিতে এসেছিলেন তারা। দীর্ঘ সময় অপেক্ষার পর সেন্টার কর্তৃপক্ষ জানিয়ে দে পরীক্ষা  দেওয়া যাবে না। কেন পরীক্ষা দেওয়া যাবে না তার স্পষ্ট কোন জবাব মেলেনি। দূর-দূরান্ত  থেকে আসা বেকাররা জানতে চান আবার কবে পরীক্ষা নেওয়া হবে ? কিন্তু সেই প্রশ্নেরও সঠিক জবাব মেলেনি বলে অভিযোগ। এখন বেকাররা বুঝতে পারছেন না কোথায় যাবেন, কি করবেন ? অনেকেই সোমবারের পরীক্ষার জন্য রবিবার আগরতলায় চলে এসেছিলেন। কারণ তাদের বাড়ি দূরে। রাত্রি যাপন করে পরীক্ষা সেন্টারে গিয়েও তাদের খালি হাতে ফিরতে হয়েছে। বেকারদের প্রশ্ন কেন বার বার তাদের সাথে ছেলেখেলা করা হচ্ছে ?







    akb tv news 

    25.05.2026

    3/related/default