নিজস্ব প্রতিনিধিঃ
এবার সরকারি কর্মচারীদের জন্য নয়া সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। এখন থেকে মাসের প্রতিটি শনিবার ছুটি পাবে সরকারি কর্মচারীরা। আগে শুধুমাত্র দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি ছিল। তবে অফিসে কর্মরত কর্মচারীদের সময় এখন থেকে সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। এই রুটিন চলবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। সোমবার দুপুরে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বর্তমানে শুধুমাত্র দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি ছিল। এখন থেকে মাসের প্রতিটি শনিবার ও রবিবার সরকারি ছুটি থাকবে।তাতে অফিসের সময়ের কিছু পরিবর্তন করা হয়েছে বলে তিনি জানান।এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বেশ কিছু দফতরে নিয়োগের ব্যাপারে ঘোষণা দেন। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরে ৫০টি বিভিন্ন পদে নিয়োগ করা হবে বলে তিনি জানান।
akb tv news
25.05.2026

