আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী ২০ মে উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    শপথ নেওয়ার পর এই প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২০ মে উত্তরবঙ্গ সফরে যাবেন তিনি। উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যায় জেলাগুলির সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফর ঘিরে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। নির্বাচনে উত্তরবঙ্গ জুড়ে পদ্মঝড়ে কার্যত সাফ হয়ে গিয়েছে তৃণমূল। বিজেপিকে ভোট দিয়েছে জনসাধারণ। তাই প্রত্যাশার চাপও অনেক। এদিকে তৃণমূল জামানায় উন্নয়ন নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। বিজেপি  উত্তরবঙ্গকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে। আইআইটি, এইমস, ক্যানসার হাসপাতালের মত প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেছে। এছাড়াও সামগ্রিক উন্নয়নের বার্তা দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই নির্বাচনে জেতার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম উত্তরবঙ্গ সফর ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তিনি কী বার্তা দেন সেই দিকে তাকিয়ে সব  মহল। উত্তরবঙ্গ সফরের পর ২১ শে মে দুর্গাপুরে পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার প্রশাসনকে বৈঠকে বসবেন তিনি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পূর্ব বর্ধমান এই পাঁচ জেলার সঙ্গে  বৈঠক ডাকা হয়েছে।

     







    akb tv news 

    16.05.2026


    3/related/default