নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার রাজ্যে ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ
বিপ্লব কুমার দেব। এরপর এম বি বি বিমান বন্দর থেকে তিনি সোজা চলে যান উদয়পুর মাতাবাড়িতে।
সেখানে তিনি মায়ের উদ্দেশ্যে পূজা দেন। এদিন সাংসদ বিপ্লব কুমার দেবের সঙ্গে ছিলেন
মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি দলের সহ সভানেত্রী পাপিয়া দত্ত ও বিধায়ক অভিষেক দেবরায়
সহ আরও অনেকে।মায়ের পুজো দেওয়ার পর তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন, ত্রিপুরা সুন্দরী
মায়ের আশীর্বাদ আর প্রধানমন্ত্রী ও অমিত শাহ’জি আমাকে দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গে পাঠিয়েছেন।
আমি তো আর একা ছিলাম না। আমার সঙ্গে আরও অনেকে
ছিল। কেন্দ্রীয় দল ছাড়া দলের আরও নেতৃত্ব ছিলেন। সকলে মিলে একত্রিত হয়ে এক দিশায় কাজ করেছি। সেই দিশাটা প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীর দিশা বলে তিনি জানান। এরজন্য মায়ের পুন্যভুমিতে এসে পশ্চিমবঙ্গের সকল
মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
akb tv news
05.05.2026

