অবশেষে পরিবর্তন হল পশ্চিম বাংলায়। বিগত কয়েক মাস ধরে বাংলার
রাজনীতিতে বার বার উঠে এসেছে দুটি শব্দ ‘বাঙালি অস্মিতা’। বার বার মমতা বন্দোপাধ্যায়
এই ইস্যুতেই নিশানা করেছেন কেন্দ্র সরকারকে। বাঙালিদের উপর ভিনরাজ্যে অত্যাচার করা
হচ্ছে বলে অভিযোগ তুলে প্রতিবাদ করেছিল তৃণমূল নেতৃত্ব। শুধু তাই নয়, বিধানসভা ভোটের
প্রচারে জেলায় জেলায় গিয়ে মমতা বোঝানোর চেষ্টা করেছেন, বাঙালি সংস্কৃতির উপর আঘাত হানার
চেষ্টা চলছে। তবে সোমবার সন্ধ্যায়, যেভাবে ধুতি-পাঞ্জাবী পরে এসেছেন, তাতেই বার্তাটা
স্পষ্ট হয়ে গিয়েছে। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে উপস্থিত হয়ে বিজেপির কর্মীদের
শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। তাঁর পরণে ছিল ধুতি-পাঞ্জাবী। একেবারে বাঙালি কায়গায়
পরা। এরপর দেখা যায় মঞ্চে উঠে নিতিন নবীনের হাত থেকে দুর্গার ছবি উপহার নেন তিনি। এখানেই
শেষ নয়, শপথের দিন নির্ধারণের ক্ষেত্রেও বিশেষ ভাবনা রয়েছে বিজেপির। বিজেপি
সূত্রে খবর, ২৫শে বৈশাখ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর
দিন সরকার গঠন করা হচ্ছে। সেই দিনটি হল ৯ই মে। কিন্তু হিসেব মত ৭ই মে সরকারের
মেয়াদ শেষ হচ্ছে, ফলে ২ দিন দেরী হলে কোনও সাংবিধানিক সমস্যা হবে কি না, তা এখনও স্পষ্ট
নয়। সব মিলিয়ে বিজেপি বাঙালি আবেগকে ধরতে কোনও জায়গায় খামতি রাখছে না।
akb tv news
05.05.2026

