আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সোমনাথ স্বাভিমান পর্বের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।। AKB TV NEWS

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    গুজরাটের বিশ্বখ্যাত সোমনাথ মন্দির পুনর্নির্মানের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার সোমনাথ স্বাভিমান পর্বের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন সকালে আগরতলার সেন্ট্রাল রোডস্থিত শিব বাড়ি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিব মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢালেন ও পুজো দেন। এর আগে মহিলাদের নিয়ে শহরের লক্ষ্মী নারায়ণ দিঘি থেকে কলস যাত্রার মাধ্যমে শিববাড়িতে পবিত্র জল আনা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন,  শত শত বছর ধরে বিদেশি শাসকদের আমলে বার বার সোমনাথ মন্দিরে হামলা চালানো হয়,  ভাঙ্গচুর করা হয়, লুটপাট করা হয়। কিন্তু বার বারই এই মন্দির পুনর্নির্মিত হয়।সর্বশেষ ১৯৫১ সালের এই দিনে পুননিমিত সোমনাথ মন্দির উদ্বোধন করেন ততকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। তারই ৭৫ বছর পূর্তি।  আগামী এক বছর ধরে এই উপলক্ষে রাজ্যেও নানা কর্মসূচী নেওয়া হয়েছে বলে তিনি জানান।  এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডঃ প্রদীপ চক্রবর্তী সহ আরও অনেকে।








    akb tv news 

    11.05.2026


     





    3/related/default